বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমের ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে একটি নাটিকার মতো ঘটনা উপস্থাপন করা হয়েছে। ভিডিওতে দেখা যায় একজন কথা বলছেন। তাকে বলতে শোনা যায়, আপা আমি সাদ্দাম বলতেছি আপা। আমরা পঞ্চগড়ে, বর্ডারে আপা। আমাদের কাছে চার-পাঁচ লাগ ছাত্রলীগের ছেলেপেলে আছে, দুই চার লাখ আওয়ামী লীগের আছে। আপা আপনি চট করে ঢুকে পড়েন, কোনো সমস্যা নাই। একদম চট করে আসবেন, আমরা সব রেডি করে রাখছি। একদম গাড়িটাড়ি, চট করে আসবেন ঢুকে পড়বেন...
ভিডিওটি বানিয়েছেন কয়েকজন তরুণ, যেটি সার্জিসের ফেসবুকে শেয়ার করা হয়েছে। এই ভিডিওতে নানারকম মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকেই বিষয়টি নিয়ে মজাও করছেন। তবে এই চট করে ঢুকে পড়ার প্রসঙ্গটি আসে সাবেক প্রাধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও কল ফাঁসের ঘটনায়।
আজ অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলকে কেন্দ্র করে অনেকেই মন্তব্য করেছেন। আওয়ামীপন্থী বেনামী কিছু ফেসবুক পেইজ ও আইডি থেকে বলা হচ্ছিল, শেখ হাসিনা দেশে ফিরবেন। ধারণা করা হচ্ছে এসবকে কেন্দ্র করেই এই স্যাটায়ার এই ভিডিওটি পোস্ট করা হয়েছে।