অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএএবি) সাত সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সানাউল আরেফিনকে সভাপতি ও সৈয়দ আহসানুল আপনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে সহসভাপতি হিসেবে নাজিম ফারহান চৌধুরী, কোষাধ্যক্ষ হিসেবে সারাহ আলি, সহসাধারণ সম্পাদক হিসেবে এম এ মারুফ এবং সদস্য হিসেবে মেহেরুন নেসা ইসলাম ও ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক নির্বাচিত হয়েছেন।
বনানীতে অনুষ্ঠিত এএএবির বার্ষিক সাধারণ সভায় নতুন নির্বাহী কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়। বিজ্ঞাপন জগতের অগ্রজ গীতি আরা সাফিয়া চৌধুরী, সারা যাকের, কাজী ওয়াহিদুল আলম এবং ইউসুফ হাসানসহ অনুষ্ঠানে অ্যাডভার্টাইজিং ফ্র্যাটার্নিটির প্রায় ৬০টি নতুন এবং পুরাতন প্রতিষ্ঠানের কর্ণধাররা উপস্থিত ছিলেন।
এএএবির সভাপতি রামেন্দু মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুনির আহমেদ খানের পরিচালনায় এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি এবং বিজ্ঞাপন জগতের কিংবদন্তি আলী যাকের ও রেজা আলীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে সদস্যপদ বৃদ্ধি, সাংগঠনিক কাঠামো সংস্কার এবং পুরো ইন্ডাস্ট্রিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বিজ্ঞাপনের পরিসর আরও বিস্তৃত করা। এএএবি ১৯৭৮ সালে যাত্রা শুরু করে। বিজ্ঞপ্তি