সাহায্যের আবেদন

অর্থাভাবে সঠিক চিকিৎসা পাচ্ছেন না পারুল বেগম

স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত দিন পার করছিলেন পারুল বেগম। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর তার ব্লাড ক্যানসার শনাক্ত হয়। পরে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই থেকে তার পেছনে কয়েক লাখ টাকা খরচ হয়ে গেছে। সহায়-সম্বল যা ছিল ইতিমধ্যে বিক্রি করে চিকিৎসা করিয়েছেন স্বামী আলমগীর হোসেন। রাজধানীর পশ্চিম রামপুরার ওমর আলী লেনের বাসিন্দা আলমগীর বলেন, অর্থাভাবে ভালো চিকিৎসা পাচ্ছে না পারুল। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকলেও অধিকাংশ ওষুধপথ্য নিজেদের টাকায় কিনতে হয়। ব্যয়বহুল পরীক্ষাগুলো বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে করতে হয়। এতে আমার যা ছিল সবই খরচ হয়ে গেছে। তাকে সুস্থ করতে কয়েক লাখ টাকার প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাই নিরুপায় হয়ে বিত্তশালীদের সহযোগিতা চাইছি। সরকার ও সমাজের বিত্তশালী একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো আরও কিছুদিন পৃথিবীর আলো দেখার সুযোগ পাবে পারুল। সাহায্য পাঠানোর ঠিকানা : ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড, হিসাব নম্বর- ০৯৪৩২০১০০০০১১৯৯১, হিসাবের নাম মো. আলমগীর তালুকদার, নিউ ইস্কাটন শাখা, ঢাকা। বিকাশ নম্বর : ০১৭৯৯-২৩৪৩৯৮