নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির কাছে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ৩ জনের এবং নির্বাচন কমিশনার হিসেবে ৩ জনের নাম জমা দিয়েছে গণ-অধিকার পরিষদ।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসব নাম জমা দেন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ, তাদের ছাত্রসংগঠন সংশ্লিষ্ট কিংবা আওয়ামী লীগের সুবিধাভোগী কোনো আমলাকে আগামী নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া যাবে না।
এর আগে বুধবার (৬ নভেম্বর) নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির কাছে পাঁচ সদস্যের প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের কাছে দলের পক্ষে প্রস্তাবিত নামগুলো তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।