১১ মার্চ, ২০২৪। এএফসি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে আল নাসরের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে আল আইন। প্রথম লেগে ১-০ গোলে জেতা আল আইন এগিয়ে ৩-০। ফাইনালে উঠেই গেছে হারনান ক্রেসপোর আল আইন। কিন্তু অতোসহজ ছিল না ম্যাচ। তিন গোল করে আল নাসর এগিয়ে যায় ৩-২ গোলে। অতিরিক্ত সময়ে আল আইন ৩-৩ করে খেলা। ১১৮ মিনিটে পেনাল্টি থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে আল আইন ৩-১ এ জিতে উঠে যায় ফাইনালে। পরে ফাইনাল জিতে ২১ বছর এশিয়ার সেরা ক্লাবের মর্যাদা পায় আল আইন। আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার ক্রেসপোকে নিয়ে হৈচৈ পড়ে যায় আরব আমিরাতে। ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।
অথচ ৬ মাস পর সেই ক্রেসপোর দল আরেক চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে বিপর্যস্ত অবস্থায়। মঙ্গলবার হেরে গেছে রোনালদোর সেই আল নাসরের কাছে ৫-১ গোলে হেরে নিজে গ্রুপের এক্কেবারে তলানীতে। ইউএই প্রো লিগেও তাদের পারফরম্যান্স ভালো না। পাঁচ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে লিগে ৮ম অবস্থানে রয়েছে তারা। কোপটা পড়েছে আগের বারের হিরো ক্রেসপোর ওপর। বরখাস্ত করা হয়েছে তাকে।
ব্রাজিলের সাও পাওলো এবং কাতারের আল–দুহাইলের পর গত বছরের নভেম্বরে ক্রেসপো আল–আইনের কোচের দায়িত্ব নিয়েছিলেন ক্রেসপো।
খেলোয়াড়ী জীবনে ক্রেসপোর সঙ্গে কখনো পেরে ওঠেননি। পাচ বারের দেখায় ক্রেসপো ৫, রোনালদো ০। ম্যানেজার-খেলোয়াড় লড়াইয়েও এগিয়েই ছিলেন ক্রেসপো। কিন্তু রোনালদো 'প্রতিশোধ'টা নিলেন এভাবে।
ব্রাজিলের সাও পাওলো এবং কাতারের আল–দুহাইলের পর গত বছরের নভেম্বরে ক্রেসপো আল–আইনের কোচের দায়িত্ব নিয়েছিলেন ক্রেসপো।
১৯৯৮, ২০০২, ২০০৬- তিন বিশ্বকাপ খেলা ক্রেসপো আর্জেন্টিনার হয়ে ৬৪ ম্যাচে করেছিল ৩৪ গোল। ৪৫৩ ম্যাচের পেশাদার ক্যারিয়ার শেষে ২০১৪ সালে ম্যানেজার হন তিনি। ১০ বছরের এই ক্যারিয়ারে আল-আইন ছিল তার সপ্তম ক্লাব।