জবি ছাত্রী হলের নতুন হল প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল-এর প্রভোষ্ট হিসেবে অধ্যাপক ড. আঞ্জুমান আরাকে নিযুক্ত করা হয়েছে। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত আছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল-এর প্রভোষ্ট হিসেবে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আঞ্জুমান আরাকে নিযুক্ত করা হলো।

আরও বলা হয়, এ আদেশ ১০/১১/২০২৪ খ্রি. হতে কার্যকর হবে।  তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

অধ্যাপক ড. আঞ্জুমান আরা বলেন, ‘রবিবার পুরোপুরি দায়িত্ব গ্রহণ করবো। নারী হিসাবে নারী হলের দায়িত্ব পেয়েছি বিষয়টি অবশ্যই খুশির।।মেয়েদের জন্য কাজ করবো,চেষ্টা করবো।’