সেনাপ্রধানের সঙ্গে  ইন্দো-প্যাসিফিক কমান্ড প্রতিনিধিদলের সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম. রুডের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম. রুড, ডেপুটি কমান্ডার, ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডকে ধন্যবাদ জানান।