ফেনী জেলা প্রশাসকের অপসারণের দাবিতে বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার প্রধান সহযোগী ও দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে বিপ্লবী ছাত্রসমাজের ব্যানারে জেলা প্রশাসকের বিচার দাবি করেন আন্দোলনকারীরা এ আয়োজন করে।

মিছিলটি শহরের ট্রাংক রোড থেকে শুরু হয়ে মুক্ত বাজার, শান্তি কোম্পানি রোড প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ফেনী আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।

বিপ্লবী ছাত্রসমাজের প্রতিনিধি নাঈম ফরায়জীর পরিচালনায় বক্তব্য দেন ফেনী সিটি কলেজের শিক্ষার্থী সায়েম, ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী নাইমুল ইসলাম, আবু জাফর, ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রফিকুল ইসলাম রাতুল ও ফেনী আইসিএসটির শিক্ষার্থী সালেহ উদ্দিন শাওন।