ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা নিতীন চৌহান মারা গেছেন। ৩৫ বছর বয়সী এই তরুণ অভিনেতার মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। গতকাল বৃহস্পতিবার মুম্বাইতে শেষনিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা নিতীন চৌহান।
নিতীনের দুই সহশিল্পী সুদীপ সাহির ও সায়ন্তনী ঘোষ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জানা যায়, আত্মহত্যা করেছেন তিনি। তবে তার আত্মহত্যার কারণ এখনো প্রকাশ্যে আসেনি।
উত্তর প্রদেশের আলীগড়ের ছেলে নিতীন একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে সবার নজর কেড়েছেন। রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’-তে জয়ী হয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন নিতীন।
নিতীনের মৃত্যুকে ঘিরে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি আসেনি। মুম্বাই পুলিশ এ মামলার তদন্ত করছে।