শিমুল লামিয়ার মাঝে মিরাজ আফ্রিদি

আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলা, পাশা, হাবু ভাইদের পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে শিমুল চরিত্রটিও। আর এই শিমুল চরিত্রে অভিনয় করা মানুষটির বাস্তবেও নাম শিমুল শর্মা। শিমুল যেমন জনপ্রিয় তেমনই জনপ্রিয় তার সহশিল্পী লামিমা লাম। পর্দায় যার নাম লামিয়া।  

ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে এই চরিত্র দুটি ব্যাপক জনপ্রিয়। দর্শকেরা এই জুটির সঙ্গে নিজেদের যোগাযোগ পেয়েছেন। তারা সকলেই চান যেন শিমুল ও লামিয়ার প্রেম হোক। পর্দায় তাদের প্রেম না হলেও বাস্তবে মাঝে মধ্যে এই জুটিকে দেখা যায়। যদিও সেটা করপোরেট। 

এরইমধ্যে এই জুটিকে দেখা গেল পাবনায়। সেখানে একটি দোকানের উদ্বোধন করতে যান এই জুটি। এই আয়োজনেই উপস্থিত ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদিকে। যিনি মিরাজ সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। জন্ম থেকেই দুই হাত নেই মিরাজুল ইসলামের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি ‘মিরাজ আফ্রিদি’ নামে পরিচিত। স্ত্রী সুমাইয়া আক্তার ও একজন সহকারীর সহায়তায় তিনি দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে ভ্লগ (ভিডিও ব্লগ) করেন। আর এতে তাঁর মাসে আয় হয় গড়ে ৫০ হাজার টাকা। কোনো কোনো মাসে লাখ টাকাও আয় হয়।

২০১৯ সাল থেকে ফেসবুকে ভ্লগ শুরু করার পর আয় নিয়ে আর ভাবতে হয়নি। তাঁর ফেসবুক পেজটি ভেরিফায়েড। মিরাজুল এখন বেশ গর্ব করেই বলেন, তিনি এখন আর কারও ওপর নির্ভরশীল নন, বরং তাঁর আয় দিয়েই সংসার চালাতে পারছেন।

২৪ বছরের বয়সী মিরাজের বাড়ি পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে। তিনি স্নাতক তৃতীয় বর্ষে পড়ছেন। দুই হাত না থাকা সত্ত্বেও মিরাজ অনেক কাজ করেন। সোশ্যাল মিডিয়াতেও তারকা তিনি। তাই শিমুল ও লামিমা লামের সঙ্গে অতিথি ছিলেন লামিমা লাম। 

এই তিনজনকে পেয়ে পাবনাবাসীরা বেশ উচ্ছ্বসিত। অনেককেই দেখা যায় স্লোগান দিতে।