ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং মনোহরগঞ্জ সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল নেতারা।
আজ শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বগাথা দিনের ইতিহাস স্মরণে এই কর্মসূচি পালন করা হয়।
এদিন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ মেহেদীর নেতৃত্বে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা সরোয়ার মোর্শেদ শাওন, সজিবুর রহমান শান্ত, শামিম, সবুজসহ অনেকে।