দেখি কত হাসতে পারো

 পাশের বাসায় উৎসব হচ্ছে। আলোকসজ্জা, খাওয়া-দাওয়ার আয়োজন। ছোট্ট রিয়াজের খুব সেখানে যায়। বড় ভাই রিয়ালকে বলল, ভাইয়া, চলো, পাশের বাসায় যাই!

রিয়াল : কিন্তু আমাদের তো দাওয়াত দেয়নি!

রিয়াজ : ওরা না হয় ভুলে আমাদের দাওয়াত দেয়নি তাই বলে আমাদের কি যেতে ভুলে গেলে চলে?

............................................................................................................

রাস্তা পার হতে গিয়ে রিকশায় অ্যাক্সিডেন্ট করে অজ্ঞান হয়ে গেল রিমি। সদাশয় এক ব্যক্তি তাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিল। জ্ঞান ফেরার পর ডাক্তার তাকে জিজ্ঞেস করলেন, তুমি অজ্ঞান হয়ে গেলে কীভাবে?

রিমি বলল, আমি কী করে বলব? আমার তো তখন জ্ঞানই ছিল না।

............................................................................................................

ডাক্তার রোগীকে ওষুধ দিয়ে বললেন, প্রতিদিন তিন বেলা ভাত খাওয়ার পরে এই ওষুধটা খাবেন।

রোগী : ডাক্তার সাব, এই ওষুধ তো আমি খেতে পারব না। আপনি অন্য ওষুধ দেন!

ডাক্তার : কেন, কেন? এই ওষুধ খেতে পারবেন না কেন?

রোগী : আমি তো তিন বেলা রুটি খাই। ভাত খাওয়ার পরে যে ওষুধ খেতে হয় সেটা খাব কী করে? আমারে রুটি খাওয়ার পরে খাওয়ার ওষুধ দেন!

............................................................................................................

একজন যাত্রী ঢাকায় এসে পথ হারিয়ে ফেলেছেন। তিনি আরেক পথচারীকে জিজ্ঞেস করলেন, সায়েদাবাদ বাসস্টেশনটা কোন দিকে বলতে পারেন?

পথচারী তাকে জিজ্ঞেস করলেন, কি পথ হারিয়ে ফেলেছেন বুঝি?

যাত্রী : আরে, নাহ! সায়েদাবাদ বাসস্টেশনটাই হারিয়ে গেছে!

                                                                                                                                                                           গ্রন্থনা : এজাজ পারভেজ