গ্ল্যাডিয়েটরকে না বলেছিলেন ফিনিক্স

প্রায় দুই যুগেরও বেশি সময় আগে ‘গ্ল্যাডিয়েটর’ বানিয়েছিলেন পরিচালক রিডলি স্কট। সিনেমায় ম্যাক্সিমাস চরিত্রে অভিনয় করেছিলেন রাসেল ক্রো। আর কমোডাস চরিত্রে ছিলেন জোয়াকিন ফিনিক্স। সম্প্রতি পরিচালক জানিয়েছিলেন, সিনেমাটি করতে রাজি ছিলেন না ফিনিক্স।

নিউ ইয়র্ক টাইমসকে পরিচালক জানিয়েছেন, ফিনিক্স সেটে ভয়াবহ অপেশাদার ছিলেন বলে মন্তব্য করেছিলেন রাসেল। পরিচালক বলেন, সেদিন রাজপুত্রের কস্টিউম পরা ছিলেন ফিনিক্স। বলেছিলেন, আমি পারব না। শুনে আমি হতভম্ব হয়ে যাই। যদিও পরে দুই অভিনেতাই অস্কারের মনোনয়ন পেয়েছিলেন।

রিডলি স্কট বলেন, কিছু ক্ষেত্রে আমি বড় ভাই বা বাবার ভূমিকা রাখতে পারি। আমি ফিনিক্সের বন্ধু। তবে সিনেমার শুরুতে রাসেল ও ফিনিক্সের দ্বন্দ্ব আগুন ছড়াচ্ছিল। যদিও এর দুই যুগ পর রিডলি স্কট মহাকাব্যিক নেপোলিয়নের জন্য কাস্ট করেছিলেন ফিনিক্সকে।

আর ঘটনাটি প্রকাশ্যে আসে তখনই যখন টড হেইন্সের একটি সিনেমা থেকে নিজেকে শেষ মুহূর্তে সরিয়ে নেন ফিনিক্স। এজন্য সিনেমাটি পিছিয়ে যায়।