সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, বেতন দেড় লাখ

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বি-আর পাওয়ারজেন লিমিটেড। প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ ডিরেক্টর (ইঞ্জিনিয়ারিং) পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৮ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।

প্রতিষ্ঠান: বি-আর পাওয়ারজেন লিমিটেড।

বিভাগ: ইঞ্জিনিয়ারিং।

পদ: এক্সিকিউটিভ ডিরেক্টর।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ–৫–এর মধ্যে ৩.০ ও জিপিএ/সিজিপিএ–৪-এর মধ্যে ২.৫ থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব পাওয়ার সিস্টেম এবং পাবলিক প্রকিওরমেন্টে অভিজ্ঞ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। টিপিএম, টিকিউএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স ও করপোরেট গভর্ন্যান্স বিষয়ে জানাশোনা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।  

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারের নিচে নয়, এমন পদে পাঁচ বছরের ও জেনারেশন ইউটিলিটিসে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: মাসিক মূল বেতন ১,৪৯,০০০ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৬০ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীদের এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদন ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপরে আবেদন করা পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন ফি: যেকোনো তফসিলি ব্যাংক থেকে ‘বি-আর পাওয়ারজেন লিমিটেড’–এর অনুকূলে ২,০০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বি-আর পাওয়ারজেন লিমিটেড, আইইবি ভবন (৯ম তলা), ৮/এ রমনা, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ৮ ডিসেম্বর ২০২৪।

সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট