মাদক সেবনের অপরাধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাদক সেবনের অপরাধে বিশ্ববিদ্যালয়ের দুইজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা তাদের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটির অভিযোগের ভিত্তিতে আমরা বাকি সিদ্ধান্ত নিব।
গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পুরাতন শামসুন নাহার হল থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে। এ সময় তাদের কাছ থেকে মদ উদ্ধার করা হয়।