প্রাভা হেলথের চিফ অপারেটিং অফিসার আবদুল মতিন ইমনকে শুভেচ্ছা

প্রাভা হেলথ, বাংলাদেশের অন্যতম দ্রুততম স্বাস্থ্যসেবা ব্র্যান্ড, আনন্দের সাথে জানাচ্ছে যে মোহাম্মদ আবদুল মতিন ইমনকে নতুন চিফ অপারেটিং অফিসার (COO) হিসেবে নিযুক্ত হয়েছেন। বিভিন্ন সেক্টরে দীর্ঘদিন কাজ করে মোহাম্মদ আবদুল মতিন ইমন প্রাভা হেলথে যোগ দিয়েছেন। তার চিন্তাভাবনা, নতুন উদ্ভাবনের দক্ষতা এবং পরিচালনার নেতৃত্ব আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।  

ইমন ২০২২ সাল থেকে চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড প্রোডাক্ট অফিসার হিসেবে প্রাভার উন্নয়ন যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আমাদের সাথে যুক্ত হওয়ার পর থেকেই আমাদের সেবা এবং রোগী অভিজ্ঞতায় অসাধারণ পরিবর্তন এসেছে। আরও বেশি কর্পোরেট ক্লায়েন্ট প্রাভাকে তাদের কর্মীদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য বিশ্বাস করছেন এবং রোগীদের বিশ্বাসের হার বৃদ্ধি পাচ্ছে।

চিফ অপারেটিং অফিসার হিসেবে ইমন প্রাভার কার্যক্রমের সাফল্য বৃদ্ধিতে কাজ করবেন, বিশেষভাবে গুণগত মান, দক্ষতা এবং রোগীদের সাথে সম্পর্ক বৃদ্ধির দিকে মনোনিবেশ করবেন। তার নেতৃত্বে, প্রাভা তার স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও শক্তিশালী করবে, যাতে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে সেরা সেবা পৌঁছাতে পারে।

প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা, চেয়ার ও সিইও মিস সিলভানা কিউ সিনহা বলেন, ইমনকে আমি ৮ বছর ধরে চিনি এবং তার বাংলাদেশে্র মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে তার ভাবনা এবং প্রতিশ্রুতি আমাকে মুগ্ধ করেছে। ইতিমধ্যে ৩ বছরের কম সময়ে প্রাভায় তার অবদান অসাধারণ। তার পাশাপাশি, মি. ইমন নিজেকে একটি মূল্যবোধভিত্তিক নেতৃত্বের প্রতীক হিসেবে প্রমাণ করেছেন। আমাদের পরবর্তী দশক এবং তার পরেও প্রাভায় সকলের জন্য উন্নত স্বাস্থ্য নিশ্চিত করতে, আমি ভাবতে পারি না তার চেয়ে ভালো কাউকে, যে আমার সাথে প্রাভার চিফ অপারেটিং অফিসার হিসেবে আমাদের টিমকে নেতৃত্ব দিতে পারবে।” 

মি. ইমন তার অনুভূতি প্রকাশ করেন বলেন, "প্রাভা হেলথে চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত। গত দুই বছর ধরে প্রাভার সব দিক গভীরভাবে জানার পর আমি এই পদে আসতে পেরেছি। আমার লক্ষ্য হবে ঠিক যেমনটি প্রাভায় আমাদের লক্ষ্য ছিল রোগী। আমাদের প্রথম কয়েকটি বছর আমাদের একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আগামী বছরগুলোতে আমাদের পরবর্তী চ্যালেঞ্জ হবে শুধুমাত্র রোগীর অভিজ্ঞতা বজায় রাখা নয়, বরং বাংলাদেশে রোগীদের অভিজ্ঞতা আরও উচ্চতায় নিয়ে যাওয়া।" 

চিফ মেডিক্যাল অফিসার ডা. সিমিন এম. আখতার বলেন, আমি বিশ্বাস করি, মি. ইমনের অসাধারণ নেতৃত্ব ও তার কাজের প্রতি নিষ্ঠা আমাদের প্রতিষ্ঠানকে আরও উচ্চতায় নিয়ে যাবে। আমি অত্যন্ত আশাবাদী যে তিনি আমাদের প্রতিষ্ঠান এবং সমাজে ইতিবাচক বিস্তার করবেন।

প্রাভা হলো একটি ক্লিক-এন্ড-ব্রিক হেলথকেয়ার সেন্টার, যেখানে ডিজিটাল স্বাস্থ্যসেবা আর ক্লিনিকের সেবার অভিজ্ঞতা এমনভাবে এক হয়েছে, যাতে সবাই সহজে বাসা থেকে, অফিস থেকে বা অনলাইনের মাধ্যমে সুবিধামত সেবা পেতে পারেন।ডায়াগনস্টিক টেস্টিং, টেলিমেডিসিন কনসালটেশন, এবং ফ্যামিলি ডাক্তারের সেবাসহ বিভিন্ন সেবার মাধ্যমে প্রাভা সবার জন্য ব্যক্তিগতকৃত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। প্রাভার ডিজিটাল সেবার মধ্যে রয়েছে বাংলাদেশের প্রথম পেশেন্ট পোর্টাল অ্যাপ, ভিডিও কনসালটেশন সেবা, ই-ফার্মেসি, এবং হোম স্যাম্পল কালেকশন।

প্রাভা হেলথের সেবাসমূহ সম্পর্কে আরও জানতে, ভিজিট করুন https://www.praavahealth.com/ যেকোনো প্রেস সংক্রান্ত প্রশ্নের জন্য যোগাযোগ করুন: comms@praavahealth.com অথবা +8801844220414