৬ বলের মধ্যে ৩ উইকেট হারালো আফগানিস্তান

শারজায় সিরিজ বাঁচানোর ম্যাচে আজ বাংলাদেশ আগে ব্যাট করে তুলেছে ২৫২ রান। জবাব দিতে নেমে ভালোই এগোচ্ছিল আফগানরা। তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান হাশমতউল্লাহকে ফিরিয়ে।

ইনিংসের ২৯তম ওভারের শেষ বলে ফেরেন হাশমতউল্লাহ (১৭)। পরের ওভারে এক বল পরই আজমতউল্লাহকে বোল্ড করেন নাসুম আহমেদ। একই ওভারে ভুল বোঝাবোঝিতে রান আউট হয়ে ফেরেন ফিফটি করা রহমত শাহ (৫২)।

তাতে ৬ বলের মধ্যে ৩ উইকেট হারায় আফগানিস্তান। জয়ের জন্য ২০ ওভারে আফগানিস্তানের দরকার আরও ১৩৪ রান। হাতে আছে ৫ উইকেট।