বিশ্বকাপ বাছাইয়ের মাঠে আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে এই ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ পেল ব্রাজিল।
ইনজুরিতে পড়েছেন দলের দুই সেরা তারকা রদ্রিগো এবং এদের মিলিতাও।
শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচে রিয়াল ৪-০ গোলে হারায় ওসাসুনাকে।
তবে ম্যাচের ২০তম মিনিটে আহত হয়ে মাঠ ছাড়েন রদ্রিগো। তারপর পরিবর্তে মাঠে নামেন ব্রাহিম দিয়াজ। আগের ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরেছিলেন রদ্রিগো।
এর ১০ মিনিট পর মাঠ ছাড়েন রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাও। গেল মৌসুমে এসিএল ইনজুরির কারণে প্রায় পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন মিলিতাও। এবার ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়েছেন।
এই দুই ফুটবলারের বিষয়ে অবশ্য অনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রিয়াল মাদ্রিদ।