খুলনায় অস্ত্রসহ ১ জনকে আটক কোস্ট গার্ডের

খুলনার দাকোপে দেশীয় ওয়ান শুটার পাইপগানসহ একজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, কোস্ট গার্ড পশ্চিম জোন গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যায় খুলনার দাকোপ থানার ঠাকুরবাড়ি খেয়াঘাটসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে মো. ইসমাইল শেখকে (২৪) একটি দেশীয় ওয়ান শুটার পাইপগানসহ আটক করা হয়। তার বিরুদ্ধে রামপাল থানায় দুটি মাদক-সংক্রান্ত মামলা রয়েছে বলে জানা যায়।

তিনি আরও বলেন, জব্দকৃত পাইপগান ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি