ধর্ম উপদেষ্টা বললেন

মডেল মসজিদে নির্মাণ ত্রুটি থাকলে ব্যবস্থা

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মডেল মসজিদে নির্মাণজনিত ত্রুটি থাকলে বা অনিয়ম হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া মসজিদভিত্তিক গণশিক্ষার অনিয়মগুলোও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল শনিবার ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সামাজিক সমস্যা নিরসনে ওলামা মাশায়েখদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘খুলনা জেলায় ১১টি মডেল মসজিদের ছয়টি উদ্বোধন হয়েছে, চারটি নির্মাণাধীন ও একটি উদ্বোধনের অপেক্ষায়। সারা দেশে উদ্বোধনের অপেক্ষায় থাকা ৪০টি মডেল মসজিদ প্রধান উপদেষ্টার মাধ্যমে অনলাইনে উদ্বোধনের ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করে সুন্দর, দৃষ্টিনন্দন ও ধর্মীয় গাম্ভীর্যময় আইকনিক মসজিদে পরিণত করা হবে।’

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘এ বছর হজের বিভিন্ন প্যাকেজে খরচ কমেছে। সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুর সংখ্যা কমার কারণ বের করে সমাধান করা হবে। আগামীতে সমুদ্রপথে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে।’

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘ঐতিহ্যগতভাবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠীর মানুষের সহাবস্থানই এ দেশের বৈশিষ্ট্য। সংবিধানেও দেশের প্রত্যেক নাগরিকের ধর্মপালন, ব্যবসা, রাজনীতি, শিক্ষাসহ সব ক্ষেত্রে সমানাধিকারের কথা রয়েছে। দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরাজমান সম্প্রীতি-সৌহার্দ্যরে সম্পর্ক বিনষ্টের জন্য কিছু কায়েমী-স্বার্থবাদী দুষ্কৃতকারী অপচেষ্টা চালায়। তাদের প্রতিহত করার জন্য সরকার সজাগ আছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়।’

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘অর্থনীতি চাঙ্গা হচ্ছে ও রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। আমরা মন্থর হয়ে যাওয়া ইসলামিক ফাউন্ডেশনের গতি ফিরিয়ে আনতে চাই।