অ্যারিজোনায়ও ট্রাম্পের জয়, সাত দোদ্যুলম্যান রাজ্যই রিপাবলিকানদের দখলে

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যেও বিজয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের সব কটিতেই জয় পেলেন।

গতকাল শনিবার (৯ নভেম্বর) অ্যারিজোনায় ট্রাম্পের জয়ের কথা নিশ্চিত করে ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান ও বার্তা সংস্থা এপি।

অ্যারিজোনায় ইলেকটোরাল কলেজের ভোট ১১টি। এ রাজ্যে জয় নিশ্চিতের মাধ্যমে ট্রাম্পের সংগ্রহ দাঁড়াবে ৩১২। যদিও প্রেসিডেন্ট পদে জয়ের জন্য প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট। অন্যদিকে ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে গেছে ২২৬ ইলেকটোরাল কলেজ ভোট।

অ্যারিজোনায়র জয়ের মাধ্যমে রিপাবলিকানরা পুনরায় তাদের হারানো রাজ্য ফিরে পেল। কেননা ২০১৬ সালে এ রাজ্যে জিতেছিলেন ট্রাম্প। কিন্তু ২০২০ সালে এ রাজ্য জয়লাভ করেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। যার কারণে ট্রাম্পের জন্য এটি এ রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজয়।

এর আগে ট্রাম্প সাতটি দোদুল্যমান রাজ্যের মধ্যে ছয়টিতে অর্থাৎ জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিনে জিতে যান। তবে ২০২০ সালে বাইডেন নর্থ ক্যারোলাইনে বাদে বাকি ছয়টিতে ট্রাম্পকে হারিয়েছিলেন। 

বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, ট্রাম্প এখন পর্যন্ত সাত কোটি ৪৬ লাখ ভোট বা মোট ভোটের ৫০ দশমিক ৫ শতাংশ পেয়েছেন। আর কমলা হ্যারিসে পেয়েছেন সাত কোটি নয় লাখ ভোট। প্রদত্ত ভোটের ৪৮ শতাংশ পেয়েছেন তিনি।