প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রবিবার সকালে তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর সেনাপ্রধান তার সঙ্গে সাক্ষাৎ করেন।