আ. লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজধানীতে পল্টন থানা যুবদলের বিক্ষোভ

আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল পল্টন থানা। আজ রবিবার সকাল দশটায় মিছিলটি বাইতুল মোকাররম হাউজ বিল্ডিং এলাকা থেকে শুরু হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক ও যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।

এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, সাবেক মহোদয়ক যুগ্ম আহ্বায়ক আশিফুর রহমান বিপ্লব, সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির আহমেদ বাবু, পল্টন থানা যুবদলের টিপু, খলিল, মনা, লিওন, মামুন, হালিম, শামীমসহ অনেকে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মিছিল চলাকালে রাষ্ট্রের সংস্কার ও মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন যুবদল নেতারা।