হোম অব ক্রিকেটে অতিথি দুই চ্যাম্পিয়ন

সাবিনা খাতুনের নেতৃত্বে ২০২২ ও ২০২৪ সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। নারী সাফ ফুটবলের ফাইনালে দুবারই তারা হারিয়েছে নেপালকে। গেল অক্টোবর মাসের ৩০ তারিখ শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালে নেপালকে বাংলাদেশ হারিয়েছিল ২-১ গোলে।

ফাইনালে বাংলাদেশের হয়ে জয়সূচক গোলটি করেছিলেন ঋতুপর্ণা চাকমা। আজ রবিবার সাবিনা ও ঋতুপর্ণা গিয়েছিলেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

সেখানে তারা দুজন দেখা করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে। সাবিন ও ঋতুপর্ণাকে ঘুরিয়ে দেখান জ্যোতি, ইনডোরে অনুশীলন সুবিধাও দেখেন তারা।