চল্লিশের পর ফ্রোজেন শোল্ডার হতে পারে

কাঁধে ব্যথার অনেক কারণের মধ্যে অন্যতম কারণ রোটেটর কাফ সিন্ড্রোম, যার একটি অংশানু হলো ফ্রোজেন সোল্ডার।

রোটেটর কাফ সিন্ড্রোমের অংশানুগুলো হলো

ফ্রোজেন সোল্ডার

সুপ্রাস্পাইনেটাস টেন্ডিনাইটিস

বাইসেপস টেন্ডিনাইটিস

ইম্পিঞ্জমেন্ট টেন্ডিনাইটিস

ক্যালসিপিক টেন্ডিনাইটিস

কোন বয়সে বেশি হয়ে থাকে

৪০-৬০ বছর বয়সের মধ্যে এই রোগ বেশি হয়ে থাকে। পুরুষ মহিলা কোনো অনুপাত নেই।

এ রোগের সম্পর্ক আছে যে রোগের সঙ্গে

হৃদরোগজনিত কারণ,

পক্ষাঘাতগ্রস্ত হলে,

হাইপার থাইরয়েডিজম,

হাইপার লিপিডেমিয়া,

পোস্ট অপারেটিভ, যেমন : নিউরোসার্জিক্যাল অপারেশন

রোগের কারণ

কোনো সঠিক কারণ জানা নেই। ডুপিট্রেন্স কন্ট্রাকসার রোগের সঙ্গে এর হিস্টোলজিক্যাল মিল পাওয়া যায়। ফাইব্রো ব্লাস্টিক প্রোলিপারেনশন হয়, যা রোটেটর কাপ ইন্টারভেলে জমে অথবা কোরাকো এক্সোমিওন লিগামেন্ট ও এন্টেরিওর লিগামেন্টে জমা হয়। এতে ফ্যাব্রোসিস হয়ে লিগামেন্টস কন্ট্রাচার হয়। যাতে করে সোল্ডার মুভমেন্টে বাধাগ্রস্ত হয়ে ব্যথা হয়। অনেক সময় রোগী সোল্ডার জমে গেছে বলে অভিযোগ করেন। হাত ওপরে উঠানো বাধাগ্রস্ত হয়। স্বাভাবিক কাজে অনেক কষ্ট বা ব্যথা হয়ে থাকে।

লক্ষণ

ব্যথা হয়, রোগী তার হাত উঠাতে পারেন না। মহিলা-পুরুষ উভয়ে দৈনন্দিন নিজের স্বাভাবিক তথা শারীরিক কাজ করতে কষ্ট হয়। যেমন : চুল আঁচড়ানো, চুল বাঁধা, গায়ে সাবান দেওয়া ইত্যাদি। অনেক কষ্টে হাত একটু উঠাতে হলে সোল্ডার মুভমেন্ট না করে স্কোপিউলার মুভমেন্ট বা রোটেশন করে একটু হাত নাড়াতে পারেন।

রোগ নির্ণয়

পরীক্ষা-নিরীক্ষা করে এ রোগ নির্ণয় করা কঠিন। ব্যথা অনেক কিন্তু এক্স-রেতে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। শুধু ব্যবহার না করার জন্য ডিজইউজ হাইপোট্রফি অব বোন দেখা যেতে পারে।

এই রোগ তিনটি ফেজে তার ন্যাচারাল স্তর পার করে

সাবএকিউট ফেজ,

ক্রোনিক ফেজ,

রোটেটর কাপ টিয়া।

১৮ মাসের মধ্যে এই রোগ আপনা-আপনি ভালো হয়ে যায়। কিছু স্টিফনেস থাকে, যা আরও ৬-১২ মাস পরে ভালো হয়ে যায়।

অন্যান্য রোগের সঙ্গে মিল (ডিডি)

আঘাতের পরে স্টিফনেম

বোন ইনফেকশন

রিপ্লেক্স সিম্পেথেটিক সিন্ড্রোম

ব্যবস্থা :

কনজারভেটিভ অ্যান্টি ইমেপ্লমেন্টরি ড্রাগস ও ব্যায়াম, পেন্ডুলার এক্সারসাইজ, যা রোগী নিজে করবেন। কোমর নুয়ে একদিকে কাত হয়ে। ঘড়ির পেন্ডুনামের, স্টেয়ারিংয়ের মতো সোল্ডার মুভমেন্ট করে উপকৃত হতে পারে। সকাল/বিকালে ২০-২৫ মি. এতে একটিভ ও প্যাসিভ (গ্রেভিটির) ভাবে ফোর্স কাজ করবে।

সার্জিক্যাল যদি কনজারভেটিভ ফেল করে, লিগামেন্ট রিলিজ করে ভালো ফল পাওয়া যায়।