ফটিকছড়ির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের মতবিনিময়সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আওতাধীন ফটিকছড়ি উপজেলার বিভিন্ন কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে কলেজ ও মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহসভাপতি ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুল আলম জনিসহ প্রমুখ।