১৪৭ কিমি গতিতে প্রথম উইকেট নাহিদের

৮ম ওভারে দ্বিতীয় বলটি ঘণ্টায় ১৫১ কিমি গতিতে করলেন নাহিদ রানা! পিচে বল তোলার পাশাপাশি গতিতেও ধারাবাহিক এই ফাস্ট বোলার। কিন্তু প্রয়োজন ছিল উইকেট। সেটাও ১৪৭ কিমি গতিতে বল করে এনে দিলেন অভিষিক্ত নাহিদ। 

চতুর্থ বলে ১৪৭ কিমি গতি থাকলেও রাউন্ড দ্য উইকেট থেকে করায় অ্যাঙ্গেল পেয়েছিলেন নাহিদ। ব্যাট সময়মতো সামনে নিয়ে আসতে পারেননি আফগান ওপেনার সেদিকউল্লাহ আতাল। বোল্ড! ওয়ানডেতে নাহিদের প্রথম উইকেট।

আফগানিস্তান ৮ ওভারে ১ উইকেটে ৪৩। গুরবাজ ২১ রানে অপরাজিত। ৩ রানে অন্য প্রান্ত ধরে রেখেছেন রহমত।