১২তম ওভারে মোস্তাফিজের পঞ্চম বলটি ব্যাটে ঠিকমতো খেলতে পারেননি গুরবাজ। লেগে খেলার চেষ্টা করলেও বল ব্যাটের কানায় লেগে পয়েন্টের দিকে ভেসে গিয়েছিল। রিশাদ হোসেন সামনে পূর্ণ মাত্রার ডাইভ দিয়ে বল হাতে পেলেও রাখতে পারেননি।
তবে গুরবাজকে ক্যাচে রূপান্তরিত করতে না পারলেও রহমতকে ঠিকই পেরেছেন। সেটার জন্য অন্য কারোর সাহায্যের প্রয়োজন পড়েনি। নিজেই ক্যাচ নিয়েছেন।
স্বচ্ছন্দ ছিলেন না ক্রিজে আসার পর থেকেই। ২১ বলে ৮ রান করে ২২তম বলে রহমতের যন্ত্রণার অবসান ঘটল। তাকে বোলিং করে নিজেই ক্যাচ আউট করলেন মোস্তাফিজ।
১৪তম ওভারের শেষ বলে তাঁর খাটো লেংথের বলে পুল করতে গিয়ে ব্যাটের ঠিক জায়গায় লাগাতে পারেননি রহমত। ডাইভ দিয়ে ক্যাচটা নেন মোস্তাফিজ। ক্রিজে গুরবাজের নতুন সঙ্গী অধিনায়ক হাশমতউল্লাহ।
আফগানিস্তান ১৪ ওভারে ২ উইকেটে ৬৩।