জুটি ভাঙতে ২৫তম ওভারে পেসার শরিফুল ইসলামকে বোলিংয়ে এনেছিলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু ১৩ রান দিয়ে হতাশ করলেন তিনি। প্রথম বলেই ডিপ স্কয়ার লেগ দিয়ে তাকে ছক্কা মেরেছেন গুরবাজ। পঞ্চম বলে চার মেরেছেন ওমরজাই।
২২তম ওভারে মিরাজের পঞ্চম বলে গুরবাজকে স্টাম্পিং করতে ব্যর্থ জাকের আলী। ওয়াইড বলটি গ্লাভসে নিতে পারেননি। গুরবাজ (৫৬ রানে) ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এই ভুলের মাশুল দিতে হতে পারে!
গুরবাজ ৯৬ বলে ৮২ রানে অপরাজিত। তাকে দ্রুত আউট করতে না পারলে ভুগতে হবে বাংলাদেশকে। ২১ রানে অপরাজিত ওমরজাই।
আফগানিস্তান ৩১ ওভারে ৩ উইকেটে ১৪২। চতুর্থ উইকেটে ৬৪ বলে ৫৮ রানের জুটি গড়েছেন দুজন।