সৌরবিদ্যুতের যন্ত্রাংশের ওপর কর মওকুফ দাবি

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দিনকে দিন দেশে গ্যাসের সরবরাহ কমে আসছে। তাই নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হবে। আগামী সপ্তাহের মধ্যে ৪০টি নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করা হবে। যেগুলো থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড-ইডকল আয়োজিত ওয়ার্কশপে এ কথা বলেন তিনি। এ সময় শিল্প খাতে রুফটপ সোলার প্রযুক্তি ব্যবহার করে সক্ষমতা বৃদ্ধিসহ একটি টেকসই অবকাঠামোনির্ভর বাংলাদেশ নির্মাণে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানান জ্বালানি উপদেষ্টা।

সৌরবিদ্যুতের যন্ত্রাংশের ওপর কর মওকুফ না করলে কারখানা মালিকরা আগ্রহী হবে না বলে জানান নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।