ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশও ব্যস্ত থাকবে আন্তর্জাতিক ম্যাচে

আগামী এক সপ্তাহ আন্তর্জাতিক ফুটবলেই ব্যস্ত থাকবেন ফুটবলাররা। কারণ ক্লাব ফুটবলে আবারও বিরতি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ এবং ইউরোপে উয়েফা নেশনস লিগের খেলা রয়েছে। বাংলাদেশও দুটি প্রীতি ম্যাচ খেলবে, তপু বর্মণের নেতৃত্বে। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। তারা প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে খেলে, দুটি জয় পেলে ২০২৬ বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে।

আর্জেন্টিনার ম্যাচ

তারিখ

বিপক্ষ

ভেন্যু

বাংলাদেশ সময়

১৫ নভেম্বর

প্যারাগুয়ে

আসুনসিওন

ভোর ৫–৩০ মি.

২০ নভেম্বর

পেরু

বুয়েনস এইরেস

সকাল ৬টা

 

অক্টোবরের উইন্ডোতে দুটি ম্যাচই জিতেছে ব্রাজিল। এবারও ব্রাজিলিয়ানরা দুটি ম্যাচ জিততে পারবে কি? পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবারের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও উরুগুয়ে। ভেনেজুয়েলার ম্যাচটি প্রতিপক্ষের মাঠে খেলবে ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে খেলবে ঘরের মাঠে। এই মুহূর্তে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে চারে।

ব্রাজিলের ম্যাচ

তারিখ

বিপক্ষ

ভেন্যু

বাংলাদেশ সময়

১৫ নভেম্বর

ভেনেজুয়েলা

মাতুরিন

রাত ৩টা

২০ নভেম্বর

উরুগুয়ে

সালভাদর

সকাল ৬–৪৫ মিনিট

 

অক্টোবরের উইন্ডোতে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। তবে এবার দুটি ম্যাচ খেলবে লাল-সবুজরা। দুটি ম্যাচই মালদ্বীপের বিপক্ষে ঢাকার কিংস অ্যারেনায়।

বাংলাদেশের ম্যাচ

তারিখ

বিপক্ষ

ভেন্যু

সময়

১৩ নভেম্বর

মালদ্বীপ

কিংস অ্যারেনা

সন্ধ্যা ৬টা

১৬ নভেম্বর

মালদ্বীপ

কিংস অ্যারেনা

সন্ধ্যা ৬টা

 

উয়েফা নেশনস লিগের প্রথম পর্বের শেষ দুই রাউন্ড হবে নভেম্বরে। ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি, ইংল্যান্ড, পর্তুগাল—বড় সব দলই খেলবে দুটি করে ম্যাচ।

নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ

তারিখ

ম্যাচ

সময়

১৪ নভেম্বর

গ্রিস–ইংল্যান্ড

রাত ১–৪৫ মি.

১৪ নভেম্বর

ফ্রান্স–ইসরায়েল

রাত ১–৪৫ মি.

১৪ নভেম্বর

বেলজিয়াম–ইতালি

রাত ১–৪৫ মি.

১৫ নভেম্বর

ডেনমার্ক–স্পেন

রাত ১–৪৫ মি.

১৫ নভেম্বর

পর্তুগাল–পোল্যান্ড

রাত ১–৪৫ মি.

১৬ নভেম্বর

নেদারল্যান্ডস–হাঙ্গেরি

রাত ১–৪৫ মি.

১৬ নভেম্বর

জার্মানি–বসনিয়া

রাত ১–৪৫ মি.

১৭ নভেম্বর

ইংল্যান্ড–আয়ারল্যান্ড

রাত ১১টা

১৭ নভেম্বর

ইতালি–ফ্রান্স

রাত ১–৪৫ মি.

১৮ নভেম্বর

স্পেন–সুইজারল্যান্ড

রাত ১–৪৫ মি.

১৮ নভেম্বর

ক্রোয়েশিয়া–পর্তুগাল

রাত ১–৪৫ মি.

১৯ নভেম্বর

হাঙ্গেরি–জার্মানি

রাত ১–৪৫ মি.

১৯ নভেম্বর

বসনিয়া–নেদারল্যান্ডস

রাত ১–৪৫ মি.