ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে ৩০ ডিসেম্বর শুরু হবে এবারের বিপিএল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ওই দিন রাতে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।
আজ বিপিএল ২০২৫-এর সময়সূচী প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকায় চার দিনে ৮ ম্যাচের পর আয়োজন চলে যাবে সিলেটে। ৬ থেকে ১৩ জানুয়ারি সিলেট স্টেডিয়ামে হবে ৬ দিনে হবে ১২ ম্যাচ।
এরপর ১৬ থেকে ২৩ জানুয়ারি চট্টগ্রাম স্টেডিয়ামে হবে ১২ ম্যাচ।
সেখান থেকে বিপিএল ফিরবে ঢাকায়। ২৬ জানুয়ারি থেকে ১ মার্চ ১০টি ম্যাচ হবে আবার মিরপুর স্টেডিয়ামে।
৩ ফেব্রুয়ারি দুপুরে হবে এলিমিনেটর। ওই দিন রাতেই হবে প্রথম কোয়ালিফায়ার। ৫ ফেব্রুয়ারি রাখা হয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার। ৭ ফেব্রুয়ারি হবে ফাইনাল। প্লে-অফের প্রত্যেকটা ম্যাচেই থাকবে রিজার্ভডে