সেই ‘অগ্নিকন্যা’

নতুন গান নিয়ে আসছেন বাংলা সংগীতের যুবরাজ আসিফ আকবর। ‘ইচ্ছেরা’ ও ‘বে পানা দিল’ শিরোনামে গানটির বাংলা ও হিন্দি দুই ভার্সনই তৈরি হয়েছে। বূদ্ধাদিত্য মুখার্জী (বাংলা) ও শাদাব আখতার (হিন্দি) এর কথায় গানটির সুর ও সংগীত করেছেন রাজীব। গানটিতে আসিফের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী। গান ভিডিওটিতে মডেল হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিতি পাওয়া তরুণী ফারজানা সিঁথি ও শেখ সাদী।