সংবিধান সংস্কার বিষয়ে দ্বিতীয় দিন দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংস্কারের বিভিন্ন দিক নিয়ে মত দেন অধ্যাপক তোফায়েল আহমেদ, অধ্যাপক মাহবুব উল্লাহ, বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, খুশি কবির, সুব্রত চৌধুরী, মুসা আল হাফিজ, শাহিন আনাম, ড. শহিদুল আলম এবং মুফতি সাখাওয়াত হোসাইন রাজী।
সভায় কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ এবং কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী এবং ফিরোজ আহমেদ অংশগ্রহণ করেন।
আগামী আরও কয়েক দিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশন মতবিনিময় সভা অব্যাহত রাখবে।
গত সোমবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সিভিল সোসাইটিসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে এ মতবিনিময়ের মধ্য দিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় শুরু হয়। সভায় ১৬টি সংগঠনের মোট ৩১ জন অংশগ্রহণ করেন।