নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারিক মেহেদীর নেতৃত্বে চলা অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, তিনি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হত্যা মামলা রয়েছে। সাইফুল ইসলাম স্বপন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়াচর গ্রামের জহিরের ছেলে।