‘ডায়াবেটিস কেয়ার’ চালু করল লাইফপ্লাস বাংলাদেশ

ডায়াবেটিসের রোগীদের স্বাস্থ্যের সার্বিক উন্নয়ন ও দেখাশোনায় লাইফপ্লাস বাংলাদেশ (ল্যাবএইডের একটি অঙ্গপ্রতিষ্ঠান) চালু করেছে ‘ডায়াবেটিস কেয়ার’। এজন্য লাইফপ্লাস বাংলাদেশ অ্যাপ নিয়ে এসেছে অত্যাধুনিক ও সমন্বিত ডায়াবেটিস কেয়ার প্যাকেজ, যা নিশ্চিত করবে একটি সুন্দর ও সুনিয়ন্ত্রিত জীবন।

‘ডায়াবেটিস কেয়ার’ রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুবিধা দিচ্ছে। প্রয়োজন অনুযায়ী রোগীদের বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসা ও চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবেন অভিজ্ঞ ডাক্তাররা। এ ছাড়া লাইফপ্লাস অ্যাপের মাধ্যমে রোগীরা ঘরে বসেই বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারদের সঙ্গে ভিডিও কনসালটেশন করতে পারবেন, যা তাদের স্বাস্থ্যসেবা গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজতর করবে। এ সেবাটির আওতায় রোগীরা সহজেই তাদের প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টে ঘরে বসেই ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন।

ডায়াবেটিস কেয়ারে ওষুধ সেবনের সময় মনে করিয়ে দেওয়ার জন্য মেডিসিন রিমাইন্ডার ফিচার থাকছে। সঙ্গে রয়েছে নিয়মিত ব্লাড সুগার চেক করার জন্য রিমাইন্ডার সুবিধা। ইলেকট্র্রনিক হেলথ রেকর্ডের মাধ্যমে ডায়াবেটিসের রোগীরা নিয়মিত তাদের স্বাস্থ্য তথ্য সংরক্ষণ করতে পারবেন। এ ছাড়া হেলথ মনিটরের মাধ্যমে নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ, বিএমআই এবং লিপিড প্রোফাইল পর্যবেক্ষণ করা যাবে। আর সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ত খাদ্য গ্রহণ নিশ্চিতকরণে দক্ষ নিউট্রিশনিস্টের পরামর্শ অনুযায়ী ডায়েট প্ল্যানও নির্ধারণ করা যাবে। বিজ্ঞপ্তি