নাসিকের সাবেক মেয়র আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। গত ৬ নভেম্বর এ আদেশ দিলে গতকাল বুধবার দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানান। দুদকের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী এ আবেদন করেন। তিনি তার আবেদনে বলেন, সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে।