গেন্ডারিয়ায় ‘চক্ষু সেবা ক্যাম্প’ পরিচালনায় ‘আমরা বিএনপি পরিবার’

গত জুলাই-আগস্টের গণআন্দোলনে চক্ষু হারানো ও চক্ষু ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষের চক্ষু সেবার উদ্দেশ্যে দ্বিতীয় দিনের মতো ‘বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প’ পরিচালনা করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

আজ বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে গেন্ডারিয়া থানার নারিন্দার সাদেক হোসেন খোকা খেলার মাঠে ‘চক্ষু সেবা ক্যাম্প’ উদ্বোধন করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ‘চক্ষু সেবা ক্যাম্প’-এর উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিএনপি নেতা ও বিশিষ্ট চিকিৎসক ড. এম এ মুহিত প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা শারিফুল ইসলাম, মশিউর রহমান মোহান ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।