ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শাকিল (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাকিল নেত্রকোণার বারহাট্টা উপজেলার বড়গাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান।

তিনি বলেন, শাকিল ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ অবস্থায় তিনি শারীরিক অন্যান্য জটিলতায় ভুগছিলেন। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাকিল।

তিনি আরও বলেন, ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ২০ জন ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছে ২২ জন। এর মধ্যে পুরুষ ১৬ জন, মহিলা ৫ জন ও শিশু রয়েছে একজন।