সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, ‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার।’ দিবসটি উপলক্ষে ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ার (বিডি) লিমিটেড জনসাধারণের স্বাস্থ্য সচেতনতায় র্যালিও করেছে।
সকালে বাংলামোটর রূপায়ণ ট্রেড সেন্টারের ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ার প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ারের চিফ অপারেটিং অফিসার এহসান ইছহাক, ডিজিএম অপারেশন্স আরিফ হাসান, এজিএম অপারেশন্স তানভীর শাহরিয়ার, জনসংযোগ কর্মকর্তা রিফাত রাইহান ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী র্যালিতে অংশগ্রহণ করেন।