উত্তরায় ইস্টার্ন ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ রোডে বৃহস্পতিবার ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) একটি উপ-শাখা উদ্বোধন করেছেন উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার।

দেশব্যাপী আর্থিক সেবা বিস্তারের লক্ষ্যে ইবিএল বিভিন্ন স্থানে উপ-শাখা উদ্বোধনের কর্মসূচি বাস্তবায়ন করছে।  

ইবিএল শাখা আঞ্চলিক প্রধান-ঢাকা ফারজানা আলি, উপ-শাখাটির ব্যবস্থাপক রকিব আহমেদ মজুমদারসহ ব্যাংকের সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।