একটি ফেসবুক টকশোর ছবি ভাইরাল হয়েছে। টকশোতে অংশগ্রহণ করেছেন চারজন। এই চারজনের মধ্যে রয়েছেন সাইয়েদ আব্দুল্লাহ, নিঝুম মজুমদার, কাজী ওমর ফয়সাল ও পলিটিকা টিভির তানভীর আহমেদ। সামাজিক মাধ্যমে টকশো থেকে নেওয়া এই একটি ছবিই রীতিমতো ভাইরাল। কেননা এই অংশে সাইয়েদ আব্দুল্লাহকে হাতে হারপিক নিয়ে পোজ দিতে দেখা যাচ্ছে।
নেটিজেনদের অনেকেই এই ছবিটি দিয়ে পোস্ট দিচ্ছেন সঙ্গে যুক্ত করে দিচ্ছেন কন্টেক্সট। সেই কনটেক্সট থেকে জানা যায়, ব্যারিস্টার নিঝুম মজুমদারের এক প্রশ্নের জবাবে সাইয়েদ আব্দুল্লাহ হারপিক তুলে প্রদর্শন করে। সাইয়েদ আব্দুল্লাহর হারপিক প্রদর্শনই সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি করেছে।
অনেকেই বলছেন তর্কের খাতিরে তর্ক করতে হবে, এটা ব্যক্তি আক্রমণ। অনেকেই আবার বলছেন নিঝুম মজুমদারকে যথাযথ জবাব দেওয়া হয়েছে। ব্যক্তি আক্রমণ কিভাবে? নেটিজেনদের বক্তব্য থেকেই জানা যায় কখনো একবার নিঝুম হারপিক খেয়ে সুইসাইড অ্যাটেম্প নিয়েছিলেন।
তবে রাশা নোয়েল নামের একজন বলছেন, শুরুতে সাইয়েদ আবদুল্লার কর্মকান্ড এরকমই ইম্প্রেসিভ ছিল ফেসবুক পিপলের কাছে। নিজেকে এভাবে উপস্থাপন করাটা চরম শিশুতোষ। ফলে ওর রিসেন্ট কর্মকাণ্ড অদূর ভবিষ্যতে তাঁর নিজের বিরুদ্ধেই যাবে। পলিটিকাল ম্যাচিউরিটির প্রশ্নে সাইয়েদ আবদুল্লাহ উৎরে গেসিলো অলমোস্ট- কিন্তু খড়গটা ওভারএন্থুজিয়াস্ট হইতে গিয়ে নিজের কাঁধেই মেরে বসছে সে।
অবশ্য সাইয়েদ আব্দুল্লাহ এর আগে একবার ফেসবুকে পোস্ট দিয়ে বলেছিলেন, একবার ঢকঢক করে হারপিক গিলে খেয়ে (I'm not joking, it literally happened) তার মাথাটা ওই যে আওলায়ে গিয়েছিলো, সেখান থেকে আর কোনদিনই পুরোপুরি সুস্থ হতে পারে নাই সে। আইসিসি-র চিফ প্রসিকিউটরের কাছে স্রেফ অভিযোগ দায়ের করে এসে প্রচার করে বেড়াচ্ছে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে 'মামলা দায়ের' করেছে, আর আপনারাও ওইটা প্রচার করে বেড়াচ্ছেন যাচাই-বাছাই না করেই! অন্তত এইটা তো যাচাই করে নিবেন যে হারপিকখোর ওই ব্যক্তিটি মানসিকভাবে আদৌ সুস্থ কিনা!