'হিজড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও অধিকার নিশ্চিত করতে সকলের সচেতনতা প্রয়োজন। সকলের সহযোগিতায় এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।'
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনাসভায় বক্তারা যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও অধিকার বিষয়ে সামাজিক প্রেক্ষাপট ও বাধাসমূহ নিয়ে আলোচনা করেন।
এ সময়ে বক্তারা বলেন, আমাদের সংবাদমাধ্যম কর্মীদের সোশ্যাল মিডিয়ার অপপ্রচার রোধে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। একই সঙ্গে এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রতিনিয়ত সমন্বিত চেষ্টা অব্যাহত রাখতে হবে।
হিজড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন আলোচনায় বন্ধু সোশ্যাল ওয়েরফেয়ার সোসাইটির ডিরেক্টর অপারেশন ডা. নিয়াজ মোহাম্মদ চৌধুরী, পিএসটিসির হেড অফ প্রোগ্রামস ডা. মো. মাহবুবুল আলম, প্রথম আলোর সহকারী সম্পাদক পার্থ এস সাহা, ডেইলি অবজারভারের সিনিয়র করেসপনডেন্ট মিজানুর রহমানসহ প্রমুখ বক্তব্য রাখানে।