আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটে বিমানের চার্টার্ড (বিজি ১১০২) ফ্লাইটে বাকু থেকে ঢাকায় অবতরণ করেন তিনি।
এর আগে বিকেল সাড়ে ৫টার (স্থানীয় সময় বেলা সাড়ে ৩টা) ঢাকার উদ্দেশে আজারবাইজানের বাকু ছাড়েন তিনি।
গত সোমবার (১১ নভেম্বর) আজারবাইজান যান ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় বেলা ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।