বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে পণ্যজট কমাতে ও বন্দরের সক্ষমতা বাড়াতে নির্মিত ৪১ একর জমির ওপর নির্মিত ‘কার্গো ভেহিকেল টার্মিনাল’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এর উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এই টার্মিনালটিতে ব্যয় হয়েছে ৩২৯ কোটি টাকা।

বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান জানান, এই বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ গাড়ি আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। এবং বাংলাদেশি রপ্তানি পণ্য নিয়ে ১৫০ থেকে ২০০ গাড়ি প্রতিদিন ভারতে প্রবেশ করে। পণ্য বোষায় গাড়িগুলো বেনাপোল বন্দরে প্রবেশের পর রাখার নির্দিষ্ট জায়গা না থাকাই প্রতিনিয়ত বেনাপোল বন্দরে যানজটের কবলে পড়ত। এখন দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে। সীমান্তবাণিজ্য ও রাজস্ব আয় বাড়বে।