ইম্পেরিয়াল প্রাইভেট হেলথের শোভাযাত্রা

সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য, ‘ডায়াবেটিস : সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার।’ দিবসটি উপলক্ষে ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ার (বিডি) লিমিটেড জনসাধারণের স্বাস্থ্য সচেতনতায় শোভাযাত্রা করেছে। গতকাল সকালে বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারের ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ারের নিজস্ব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ইম্পেরিয়াল প্রাইভেট হেলথ কেয়ারের চিফ অপারেটিং অফিসার এহসান ইছহাক, ডিজিএম অপারেশনস আরিফ হাসান, এজিএম অপারেশনস তানভীর শাহরিয়ার, জনসংযোগ কর্মকর্তা রিফাত রাইহান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি