চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির এক পক্ষের গুলিবর্ষণে প্রতিপক্ষের অন্তত ১৫জন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নোয়াপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে কামাল আহমদের ওপর প্রতিপক্ষের লোকজন আক্রমণ করতে গেলে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ১১ জনকে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজন বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুলিবিদ্ধ চারজনের ব্যাপারে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
চমেক হাসপাতালে ভর্তি হওয়া গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন মো. মহিউদ্দিন (৩৮), জানে আলম (৪৪) ), মো. মাসুদ (৩৫), মো. জসিম উদ্দিন (৫০), মো. সাইফুদ্দিন (৩১), মো. লাভলু (২৮), নুরুদ্দিন (২৮), মো. মানিক (৩৬) আলাউদ্দিন (৪০), ও নুরুল আবসার (৫৫) ও মো. হুমায়ুন (৪৫)।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, ‘বিএনপির একটি পক্ষের ২০/২৫ জন বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষ নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে কামাল উদ্দিনকে আক্রমণ করতে যায়। এ সময় এলাকাবাসী বাধা দিলে তারা এলোপাতাড়ি গুলি ছুড়লে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হন।