রাজধানীর ধানমন্ডিতে ফরাসি সংস্কৃতি কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজে পিয়ানো বাজিয়ে শোনাবেন ফরাসি সংগীতশিল্পী কিম বারবিয়ের। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার মুখপাত্র মামুন অর রশিদ জানান, আজ সন্ধ্যা ৬টায় ক্যাফেতে বসবে সবার জন্য উন্মুক্ত এই পিয়ানোর আসর।
কিম বারবিয়ের ইতোমধ্যে বিভিন্ন অর্কেস্ট্রার সঙ্গে বিশ্ববিখ্যাত সব ভেন্যুতে তার একক পরিবেশনা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য বার্লিনের ফিলহার্মোনিতে বার্লিন সিম্ফোনি অর্কেস্ট্রা এবং কনজারথাউস অর্কেস্ট্রা, স্পেনের ভ্যালেন্সিয়ায় পেলেউ দ্য লা মুসিকাতে ভ্যালেন্সিয়া অর্কেস্ট্রা।
আলিয়ঁস ফ্রঁসেজ মনে করে, কিমের এবারের পরিবেশনা বহুমুখী সুরের মূর্ছনায় জোরালো ও সূক্ষ্ম বৈপরীত্যে আলো ও আঁধারির মাঝের ব্যবধান মূর্ত করে তুলবে শ্রোতাদের সামনে।