দিনের বেলা অনেকই ঘুমান। বিশেষ করে রাতে যাদের ভালো ঘুম হয় না। অনেকে আবার দুপুরে ভাত খেয়ে ভাত ঘুম দেন। দিনের বেলা যদি সব সময়েই ঘুম পায় ও ঝিমুনি আসে, তা হলে তার লক্ষণ স্বাভাবিক না-ও হতে পারে। এক-আধ দিনের সমস্যা হলে তাতে ক্ষতি নেই। কিন্তু এমন লক্ষণ যদি নিয়মিত হতে থাকে, তা হলে ভবিষ্যতে ডিমেনশিয়া বা স্মৃতিনাশের আশঙ্কা দেখা দিতে পারে।
গবেষণায় দেখা গেছে, যাদের রাতে ঘুমের সমস্যা ছিল, দিনের বেলায় খুব বেশি ক্লান্ত থাকতেন, সারাক্ষণ ঝিমোতেন এবং কোনো কাজই ঠিকমতো করতে পারতেন না, তাদের বিশেষ এক রকম মানসিক অসুখ দেখা দেয়, যার নাম ‘মাইল্ড কগ্নিটিভ ইমপেয়ারমেন্ট’ বা এমসিআর। এটি এমন এক মানসিক অবস্থা, যাতে সদ্য ঘটা বিষয়ও ভুলতে শুরু করেন রোগী। প্রতিদিনকার ছোট ছোট কথাও মনে রাখতে পারেন না। এই এমসিআরই স্মৃতিনাশের পূর্বলক্ষণ। বেশিরভাগ ডিমেনশিয়ার রোগীরই প্রথমে এমসিআর হতে দেখা যায়। যারা রাতের পর রাত জেগে থাকতে হয়, কিছুতেই ঘুম আসতে চায় না। অনেকেই আবার পর্যাপ্ত ঘুমানোর পরও সারাক্ষণ ক্লান্তি অনুভব করেন। দিনের বেলা অতিরিক্ত ঘুম পাওয়া, সারাক্ষণ ক্লান্তিবোধ, মাঝ রাতে ঘুমের মধ্যে জেগে ওঠা, একবার ঘুম ভেঙে গেলে দীর্ঘক্ষণ ঘুম না আসা, দিনের যেকোনো সময়ে প্রবল ঘুম পাওয়া, জোরে জোরে নাক ডাকা ঘুমসংক্রান্ত এই সমস্যাগুলোই এমসিআরের লক্ষণ। তাই দিনের বেলা ঘুম পেলে অবশ্যই ডাক্তার দেখাবেন।