বরিশাল বিভাগের ৬ জেলার শহীদ পরিবারের পাশে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় জুলাই-আগস্টের গণআন্দোলনে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুরে নিহত শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামে জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদত হোসেন প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহমুদুল আলম নান্নু, বরিশাল জেলা বিএনপি’র আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম-আহবায়ক আফরোজা খানম নাসরিন, পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বরিশাল জেলা বিএনপি’র সাবেক সভাপতি এবায়দুল হক চাঁন, বরিশাল উপজেলা বিএনপি’র সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার, পৌর বিএনপি’র সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহীন তালুকদার, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট হিমেল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি শারিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মশিউর রহমান মোহান প্রমুখ।

প্রসঙ্গত, ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এই মতবিনিময় অনুষ্ঠানে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা ৬টি জেলার ৩১টি শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।